সাঁওতালি ভাষার লিপি ‘অলচিকি‘-র স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি মুর্মু বলেছেন,পণ্ডিত মুর্মুর দূরদৃষ্টি ও সৃজনশীল ক্ষমতা সাঁওতালি ভাষাকে একটি নতুন পরিচিতি দিয়েছে। তিনি আরো বলেন , ‘অলচিকি‘ লিপি সাঁওতালি ভাষায় শিক্ষা, সাহিত্য ও ভাবপ্রকাশের প্রসারে সহায়তা করেছে। এছাড়াও সাঁওতাল সম্প্রদায়ের সামগ্রিক উন্নয়নে তার উদ্যোগ অত্যন্ত গুরুত্ব পেয়েছে। রাষ্ট্রপতি দেশের নাগরিককে তার আদর্শ থেকে সংকল্প গ্রহণের আহ্বান জানিয়েছেন।
News On AIR | May 1, 2026 7:24 PM
সাঁওতালি ভাষার লিপি ‘অলচিকি’-র স্রষ্টা পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ শুভেচ্ছা জানিয়েছেন।