December 8, 2025 10:40 PM

printer

সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইকে আরও শক্তিশালী করতে ব্রিটিশ সরকার ভারত বিরোধী চরমপন্থী সংগঠনগুলির ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, ভারত তাকে স্বাগত জানিয়েছে।

সন্ত্রাসবাদ এবং চরমপন্থার বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াইকে আরও শক্তিশালী করতে ব্রিটিশ সরকার ভারত বিরোধী চরমপন্থী সংগঠনগুলির ওপর যে নিষেধাজ্ঞা জারি করেছে, ভারত তাকে স্বাগত জানিয়েছে। নতুন দিল্লিতে আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, এধরনের ব্যক্তি বা সংগঠনগুলি শুধুমাত্র ভারত বা ব্রিটেনের জন্য নয়, সারা বিশ্বের কাছে বিপদের নামান্তর। ব্রিটেনের এই উদ্যোগ অবৈধ অর্থ লেনদেন এবং আন্তঃরাষ্ট্র অপরাধ চক্রকে ভেঙে দিতে সাহায্য করবে।

চীন ভ্রমণকারী ভারতীয় নাগরিকদের বিষয়ে শ্রী জয়সোয়াল সেদেশের তরফ থেকে জারি করা আন্তর্জাতিক বিমানচলাচল নীতি নির্দেশিকাকে মান্য করার আবেদন জানান। তিনি বলেন, নাগরিকদের চীন সফরকালে যাবতীয় নির্দেশিকা মেনে চলতে পরামর্শ দেওয়া হয়েছে। চীনের বিমানবন্দর ব্যবহার করে যাতায়াত করা ভারতীয় নাগরিকদের বেছে বেছে সমস্যার মধ্যে যাতে না ফেলা হয়, তা সেদেশের প্রশাসন নিশ্চিত করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

অরুণাচলপ্রদেশ, চীনের অঙ্গ হয়ে গেছে বলে পাকিস্তান যে দাবি করেছে, তা খারিজ করে দিয়েছেন শ্রী জয়সোয়াল। তিনি বলেন, ওই রাজ্য ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে থাকবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।