সঞ্চার সাথী উদ্যোগের সাহায্যে এক কোটিরও বেশি ভুয়ো মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন। লোকসভায় আজ এক অতিরিক্ত প্রশ্নের উত্তরে শ্রী সিন্ধিয়া জানান, এই পোর্টালে ৩৫ লক্ষেরও বেশি মানুষ মোবাইল চুরির অভিযোগ করেছেন। এর মধ্যে ২১ লক্ষের অধিক মোবাইল উদ্ধার করা সম্ভব হয়েছে। ফিরিয়ে দেওয়া হয়েছে পাঁচ লক্ষেরও বেশি মোবাইল ফোন। সাইবার অপরাধ এবং আর্থিক প্রতারণ রুখতে ডিজিটাল ইনটেলিজেন্স প্ল্যাটফর্ম চালু করা হয়েছে বলে মন্ত্রী জানান।
Site Admin | July 30, 2025 3:04 PM
সঞ্চার সাথী উদ্যোগের সাহায্যে এক কোটিরও বেশি ভুয়ো মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বলে যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছেন।