সংসদের উভয়সভায় আজ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে নাসা-ইসরো সিন্থেটিক অ্যাপারচার রাডার NISAR উপগ্রহের সফল উৎক্ষেপণের প্রশংসা করা হয়েছে। রাজ্যসভায় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ বলেন, এটি ইসরো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নাসার মধ্যে একটি যুগান্তকারী সহযোগিতামূলক অভিযান। তিনি বলেন, এই অভিযান একটি বিশ্বস্ত এবং সক্ষম মহাকাশ ভ্রমণকারী দেশ হিসেবে ভারতের ক্রমবর্ধমান মর্যাদাকে তুলে ধরে। এই অভিযান ভারতীয় বিজ্ঞানীদের উল্লেখযোগ্য অগ্রগতির উপর আলোকপাত করে।
লোকসভায় ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে ওম বিড়লা বলেন, এই অভিযানের প্রাথমিক উদ্দেশ্য হল ভূমি বাস্তুতন্ত্র এবং মহাসাগরীয় অঞ্চল পর্যবেক্ষণ করা। তিনি ইসরো বিজ্ঞানীর ভবিষ্যতের প্রচেষ্টায় সাফল্য কামনা করেন।