December 10, 2025 9:25 PM

printer

সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত এবং তা’ সংশোধন, নির্বাচন কমিশনের দায়িত্ব বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সংবিধান অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুত করা নির্বাচন কমিশনের দায়িত্ব এবং বিশেষ নিবিড় পর্যালোচনা (এসআইআর) তারই অঙ্গ। লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনায় তিনি বিরোধীদের অভিযোগ খণ্ডন করে বলেন, বিরোধী দলগুলি বিশেষ করে কংগ্রেস এসআইআর নিয়ে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং দেশ, সরকার ও নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে।  তিনি বলেন, এসআইআর আসলে ভোটার তালিকার পরিশোধন। প্রথম এসআইআর ১৯৫২ সালে, জওহরলাল নেহরু প্রধানমন্ত্রী পদে থাকাকালীন হয়েছিল বলেও তিনি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ২০০৪ সালের পর থেকে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর কার্যক্রম চালানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অভিযোগ করে বলেন, বিরোধীরা চিন্তিত কারণ জনগণ তাদের ভোট দেয় না এবং এসআইআর এর ফলে সেই সব অনুপ্রবেশকারীদের নাম মুছে যাবে যারা তাদের সমর্থক

রাজ্যসভায় আলোচনায় অংশ নিয়ে আরএসপি নেতা এন কে প্রেমচন্দ্রন অভিযোগ করেন, সারা দেশে যে ভাবে নির্বাচন সংস্কার চালানো হচ্ছে তার ফলে বিভিন্ন রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। শিরোমণি আকালি দলের হরসিমরত কৌর বাদল বলেছেন, নির্বাচন কমিশনকে নিরপেক্ষ হতে হবে। তিনি রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারকে আইনি নথি করারও প্রস্তাব দিয়েছেন। 

AIMIM নেতা আসাদুদ্দিন ওয়েইসি অভিযোগ করেছেন, এসআইআর ধর্মের ভিত্তিতে ভোটারদের বঞ্চিত করার অপপ্রয়াস।   

বিজেপি সাংসদ রাজীব প্রতাপ রুডি বলেছেন, নরেন্দ্র মোদি সরকারের গৃহীত নির্বাচনী সংস্কারের ফলেই সাম্প্রতিক বিহার বিধানসভা নির্বাচন ও ২০২৪ এর সাধারণ নির্বাচনে কোথাও পুনরায় ভোটগ্রহনের প্রয়োজন হয়নি।

কংগ্রেস নেতা কে সি ভেনুগোপাল বলেছেন, ভোটাধিকার গণতন্ত্রের মৌলিক নীতি। নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে তিনি অভিযোগ করেছেন। 

তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভোটারদের হেনস্থা করার জন্য SIR করা হচ্ছে। অত্যধিক চাপের কারণে পশ্চিমবঙ্গে বেশ কিয়েকজন BLO-র মৃত্যু হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।