November 20, 2025 11:34 AM

printer

সংবিধানের ১৪৩ ধারার আওতায়  রাষ্ট্রপতির ভূমিকা সম্পর্কে সুপ্রিম কোর্ট, আজ তার মতামত প্রদান করবে। 

সংবিধানের ১৪৩ ধারার আওতায়  রাষ্ট্রপতির ভূমিকা সম্পর্কে সুপ্রিম কোর্ট, আজ তার মতামত প্রদান করবে।   রাজ্য বিধানসভায় পাস করা বিলগুলির ওপর রাজ্যপালদের সিদ্ধান্ত গ্রহণের জন্য সংবিধান নির্ধারিত কোন সময়সীমা না থাকলেও,  নির্দিষ্ট সময় আরোপ করা যায় কিনা সে ব্যাপারে   শীর্ষ আদালতের মতামত চাওয়া হয়েছিল । 

উল্লেখ্য, ,  গত ১১ ই সেপ্টেম্বর প্রধান বিচারপতি বি.আর. গাভাই-এর নেতৃত্বাধীন একটি বেঞ্চ এ ব্যাপারে রায়দান স্থগিত রাখেন। তার আগে, কেন্দ্রের  অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটরমনী এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা ১০ দিন ধরে এ ব্যাপারে সওয়াল জবাব করেন।

 পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু,কেরল, কর্ণাটক, তেলেঙ্গানা, পাঞ্জাব ও হিমাচল প্রদেশ সহ বিরোধী দল শাসিত রাজ্যগুলিও এর বিরোধিতা করে শীর্ষ  আদালতে জোরালো সওয়াল করে। 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।