শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লীতে আয়োজিত ভারত আন্তর্জাতিক বাণিজ্য মেলা IITF এ কর্মচারী ভবিষ্য নিধি সংগঠন EPFO-র একটি প্যাভেলিয়ানের উদ্বোধন করেছেন। ড মান্ডভিয়া জানান, দেশের কোটি কোটি কর্মচারীদের আর্থিক নিরাপত্তার অন্যতম স্তম্ভ হয়ে উঠেছে EPFO। একই সঙ্গে শক্তিশালী হয়েছে সামাজিক সুরক্ষাও। যুব সম্প্রদায়কে এই প্যাভেলিয়ান ঘুরে দেখার আহ্বান জানান তিনি। ডিজিটাল জন পরিষেবা কিভাবে নাগরিক ও প্রতিষ্ঠানের মধ্যে বিশ্বস্ততা গড়ে তুলছে তা প্রদর্শিত হয়েছে এই প্যাভেলিয়ানে।
এদিকে, ক্ষুদ্র, মাঝারি ও অতিক্ষুদ্র MSME মন্ত্রী জিতেন রাম মাঝি বলেছেন, দেশের MSME ক্ষেত্র বিশ্বের মধ্যে অন্যতম বৃহত্তম ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে। ৭ কোটির বেশী ইউনিট সারা দেশে কাজ করছে। এই ক্ষেত্রে দেশে ৩০ কোটির বেশী কর্মসংস্থান হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। শ্রী মাঝিও আজ IITF এ MSME প্যাভেলিয়ানের উদ্বোধন করেন।
অন্যদিকে, ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের প্যাভেলিয়ানের উদ্বোধন করে অসামরিক উড়ান চলাচল মন্ত্রী কে রামমোহন নাইডু, শিশুদের মধ্যে উড়ান চলাচল সংক্রান্ত জ্ঞান বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।