May 12, 2026 2:07 PM

printer

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই।

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই। এর আগে রাজ‍্য পুলিশ এই হত্যার ঘটনায় তদন্তের জন্য সিবিআইয়ের নাম সুপারিশ করেছিল। সেই প্রেক্ষিতে আজই সিবিআই তদন্তভার গ্রহণ করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তাঁরা এই মামলার তদন্তের জন‍্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করবে। কলকাতা অঞ্চলের  যুগ্ম নির্দেশকের অধীনে এই দল কাজ করবে এবং তদন্তের স্বার্থে প্রয়োজন অনুযায়ী আধিকারিক নিয়োগ করা হবে। আজ রাজ্য পুলিশ, সিবিআই-কে ঘটনার কেস ডায়েরি হস্তান্তর করতে পারে বলে জানা গেছে। সিবিআই-এর একটি দল মধ‍্যমগ্রাম থানায় ও ঘটনাস্থলে যেতে পারেন বলে খবর।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।