শুক্রবার নির্বাচন কমিশনের ওই প্রতিনিধি দল, জলপাইগুড়ি জেলা পরিষদ অডিটোরিয়ামে বৈঠক করবেন, এরপর ফিল্ড ভিজিট করে শিলিগুড়িতে যাবেন। শিলিগুড়ি সার্কিট হাউজে ওইদিনই দার্জিলিং জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। সেখানেও ফিল্ড ভিজিটের কর্মসূচি রয়েছে কমিশনের দলটির।
শনিবার প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রের খবর।
এদিকে, আজ বিকেল ৪ টে পর্যন্ত রাজ্যে ৮৪ লক্ষ ইনুমারেশন ফর্ম বন্টন করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।