June 20, 2025 9:15 PM

printer

শিশুশ্রম নির্মূলের ক্ষেত্রে রাজ্যে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে বলে শ্রম দফতর জানিয়েছে

শিশুশ্রম নির্মূলের ক্ষেত্রে রাজ্যে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে বলে শ্রম দফতর জানিয়েছে।  বিধানসভায় আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদারের প্রশ্নের জবাবে শ্রম মন্ত্রীর মলয় ঘটক, শিশুশ্রম নির্মূলের লক্ষ্যে গৃহীত রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি জানান, এই সব প্রকল্পের সুফল প্রত্যক্ষ করা যাচ্ছে।  ২০২০ সালে রাজ্যে শিশুশ্রমিক উদ্ধারের সংখ্যা ছিল ১৪। এরপর থেকে প্রতি বছরই সেই সংখ্যা হ্রাস পেয়েছে। ২০২৪ সালে এ ধরনের একটি ঘটনাও সামনে আসেনি বলে মন্ত্রী উল্লেখ করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।