August 2, 2025 6:23 PM

printer

শিকোহপুর জমি দুর্নীতিতে অর্থ তছরূপ মামলায় ব্যবসায়ী রবার্ট ভদরা সহ ১১ জনকে নোটিশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। 

শিকোহপুর জমি দুর্নীতিতে অর্থ তছরূপ মামলায় কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভদরার স্বামী ব্যবসায়ী রবার্ট ভদরা সহ ১১ জনকে নোটিশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।  এই মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডির জমা দেওয়া চার্জশিটটির খতিয়ে দেখছে আদালত।  মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী ২৮ আগস্ট । প্রসঙ্গতগুরুগ্রামের শিকোহপুর গ্রামে অনৈতিক উপায়ে ৩.৫৩ একর জমি কেনার অভিযোগে ভদরা এবং আরও দশজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ইডি।রবার্ট ভদরার একাধিক কোম্পানি এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ। ইতিমধ্যেই এই ঘটনায় ইডি রবার্ট ভদরার ৪৩ টি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।  

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।