লোকসভায় আজ বাতিল ও সংশোধনী বিল ২০২৫ পাশ হয়েছে। এই বিলে পুরনো কিছু আইন বাতিল এবং বেশ কয়েকটি আইনে সংশোধন করা হয়েছে। বাতিল হওয়া মোট ৭১ টি বিলের মধ্যে রয়েছে ১৮৮৬ সালের ভারতীয় ট্রাম আইন, ১৯৭৬ এর চিনির মূল্যে লেভির সমতা তহবিল আইন এবং ১৯৮৮-র ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের কর্মীদের কাজের শর্ত নিরূপনকারী আইন। এছাড়াও ১৮৯৭-এর সাধারণ নিয়ম আইন, ১৯০৮-এর দেওয়ানি কার্যবিধি আইনকে সংশোধন করা হয়েছে। ২০০৫-এর বিপর্যয় মোকাবিলা আইনের ত্রুটি নিরসনে এই সংশোধন চাওয়া হয়েছে আজকের বিলে। আলোচনায় অংশ নিয়ে আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুনলাল মেঘওয়াল জানান, নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে অবলুপ্ত হয়ে যাওয়া মোট এক হাজার ৫৭৭ টি আইন বাতিল করা হয়েছে। সরকারি হস্তক্ষেপ কমিয়ে প্রশাসনের কার্যকারিতা বাড়াতে এই উদ্যোগ বলে তিনি জানান।
Site Admin | December 16, 2025 9:55 PM
লোকসভায় আজ বাতিল ও সংশোধনী বিল ২০২৫ পাশ হয়েছে।