লোকসভায় আগামীকাল বন্দেমাতরমের সার্ধশততম বার্ষিকী নিয়ে একটি বিশেষ আলোচনা শুরু হবে। সরকারী সূত্রে খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কের সূচনা করবেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বেলা ১২-টা থেকে এই আলোচনা শুরু হবে।
উল্লেখ্য, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার পৌরোহিত্যে সর্বদল বৈঠকে এও স্হির হয়েছে, ৮-ই ডিসেম্বর বন্দেমাতরম নিয়ে আলোচনা হবে। নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা হবে ৯-ই ডিসেম্বর।