May 2, 2026 1:34 PM

printer

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ২০২৬-২৭ সালের জন্য চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন।

লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ২০২৬-২৭ সালের জন্য চারটি সংসদীয় কমিটি পুনর্গঠন করেছেন। লোকসভার বিজেপি সাংসদ ড. সঞ্জয় জয়সওয়ালকে নিম্নকক্ষের ৩০ জন সদস্য নিয়ে গঠিত ‘এস্টিমেটস কমিটি’র সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে এবং লোকসভার ১৫ জন এবং রাজ্যসভার ৭ জন সদস্য নিয়ে গঠিত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির সংক্রান্ত ‘কমিটি অন পাবলিক আন্ডারটেকিংস’-এর সভাপতি নিযুক্ত করা হয়েছে বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডা-কে। এছাড়া লোকসভার কংগ্রেস সাংসদ কে. সি. ভেনুগোপালকে ‘পাবলিক অ্যাকাউন্টস কমিটি’র সভাপতি হিসেবে নিয়োগ করেছেন অধ্যক্ষ ওম বিড়লা। এই কমিটিতে লোকসভার ১৫ জন এবং রাজ্যসভার ৭ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন। অন্যদিকে, ‘তপশিলি জাতি ও উপজাতি কল্যাণ কমিটি’র নেতৃত্বে থাকবেন লোকসভার বিজেপি সাংসদ ফাগ্গন সিং কুলস্তে। এই কমিটিতে লোকসভার ২০ জন এবং রাজ্যসভার ১০ জন সদস্য রয়েছেন।

উল্লেখ্য চলতি মাসের ১ তারিখ থেকে আগামী বছরের ৩০ এপ্রিল পর্যন্ত এই কমিটিগুলোর মেয়াদ থাকবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।