December 15, 2025 9:14 PM

printer

লোকসভায় আজ ভারতের রূপান্তরের জন্য পারমাণবিক শক্তির সুসংহত ব্যবহার ও উন্নয়ন বিল, ২০২৫ পেশ হয়েছে।

লোকসভায় আজ ভারতের রূপান্তরের জন্য পারমাণবিক শক্তির সুসংহত ব্যবহার ও উন্নয়ন বিল, ২০২৫ পেশ হয়েছে। পারমাণবিক শক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ড. জিতেন্দ্র সিং এই বিলটি পেশ করেন।

র মূল লক্ষ্য হলো দেশের বিকাশে পারমাণবিক শক্তি ও আয়নিত বিকিরণের নিরাপদ ও কার্যকর ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকে উৎসাহিত করা। বিলে একটি শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার প্রস্তাব রয়েছে, যার অধীনে গঠন করা হবে পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক বোর্ড এবং পারমাণবিক শক্তি সংক্রান্ত অভিযোগ পরামর্শ পরিষদ।

কোনো পারমাণবিক দুর্ঘটনার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের দায়বদ্ধতা নির্ধারণ করতে গঠিত হয়েছে একটি পারমাণবিক দায়বদ্ধতা তহবিল। এই আইন অনুযায়ী, বোর্ড পারমাণবিক পদার্থ ও বিকিরণ সৃষ্টিকারী যন্ত্রপাতির উৎপাদন, ব্যবহার, আমদানি-রপ্তানি, পরিবহন ও স্থানান্তর নিয়ন্ত্রণ করতে পারবে।

এছাড়াও, কেন্দ্রীয় সরকারকে ইউরেনিয়াম ও থোরিয়ামের খোঁজ চালানোর জন্য ভূতাত্ত্বিক অনুসন্ধান চালানোর ক্ষমতা প্রদান করা হয়েছে।

তবে, বিরোধী দলগুলি এই বিলের পেশের বিরোধিতা করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।