লালকেল্লার কাছে গাড়ি বোমা বিস্ফোরনের ঘটনায় আজ দিল্লি থেকে কাশ্মীরের বাসিন্দা আমির রশিদ আলি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জাতীয় তদন্ত সংস্থা-এনআইএ। তদন্তকারী সংস্থাটি জানিয়েছে, আমির রশিদ, ওই হামলা চালাতে, আত্মঘাতী জঙ্গি উমর নবীর সঙ্গে ষড়যন্ত্রে যুক্ত ছিল বলে জানা গেছে। আমিরের নামেই হামলায় ব্যবহৃত গাড়িটি নথিভুক্ত ছিল। উমর নবির নামে থাকা আরও একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে এনআইএ। সেটিকে পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনায় এখনও পর্যন্ত ৭৩ জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে। এনআইএ, দিল্লি, জম্মু-কাশ্মীর, হরিয়ানা, উত্তরপ্রদেশ পুলিশ সহ বিভিন্ন সহযোগী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে।
উল্লেখ্য, ওই ঘটনায় ১০ জন প্রাণ হারান। ৩২ জন আহত হন বলে এনআইএ তাদের বিবৃতিতে জানিয়েছে।