December 17, 2025 9:18 AM

printer

রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের যুবসমাজকে খেলাধুলা এবং অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন

রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের যুবসমাজকে খেলাধুলা এবং অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। নতুনদিল্লিতে গতকাল, ক্রীড়া ও যুব বিষয়ক ক্ষেত্রের সাফল্য সম্পর্কিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, খেলো ইন্ডিয়ার মতো উদ্যোগের আওতায় সরকার গ্রামাঞ্চলের ক্রীড়াবিদদের পেশাদার পর্যায়ে তুলে ধরার দিকে মনোনিবেশ করছে।

শ্রী বিট্টু উল্লেখ করেছেন, খেলো ইন্ডিয়া কর্মসূচির আওতায় দেশের ৭৯৩টি জেলায় এক হাজারেরও বেশি ‘খেলো ইন্ডিয়া কেন্দ্র’ স্থাপন করা হয়েছে। ক্রীড়াবিদদের সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে। ভারত ২০৩৬ সালে অলিম্পিক আয়োজনের জন্যও পূর্ণ উদ্যমে চেষ্টা করছে এবং এই প্রচেষ্টা সফল হবে বলেও মন্ত্রী আশা প্রকাশ করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।