রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বনির্ভরতা এবং ‘মেক ইন ইন্ডিয়া‘-এর দৃষ্টিভঙ্গিতে দেশ দ্রুত তথ্যপ্রযুক্তি এবং বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত হচ্ছে। জয়পুরে আজ ‘লঘু উদ্যোগ ভারতী’ আয়োজিত আইডিয়াথন ২০২৫-এর সমাপ্তি অধিবেশনে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারতের অগ্রগতি আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তিনি জানান, দেশে বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনের পরিমাণ ১১ দশমিক ৫ লক্ষ কোটি টাকারও বেশি। এর ফলে, ২৫ লক্ষেরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মন্ত্রী বলেন, ভারতের ইলেকট্রনিক উৎপাদন কেবল দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করবে না, বরং রপ্তানির মাধ্যমে আন্তর্জাতিক বাজারের চাহিদাও সমানভাবে পূরণ করবে। তিনি সেমিকন্ডাক্টর চিপ তৈরিতে দেশের সাম্প্রতিক ভূমিকার কথাও তুলে ধরেন। সাম্প্রতিক জিএসটি সংস্কারের কথা উল্লেখ ক’রে মন্ত্রী বলেন, এর ফলে অনেক নিত্য-প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমবে। ব্যবসায়ীরা এতে উপকৃত হবেন, পাশাপাশি দেশের অর্থনীতিও সমৃদ্ধ হবে। তাঁর সফরকালে, শ্রী বৈষ্ণ জয়পুরের বিভিন্ন রেল প্রকল্প পরিদর্শন করেন এবং চলমান উন্নয়নমূলক কাজ নিয়ে পর্যালোচনা করেন।
Site Admin | September 11, 2025 9:22 PM
রেল, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি, এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বনির্ভরতা এবং ‘মেক ইন ইন্ডিয়া’-এর দৃষ্টিভঙ্গিতে দেশ দ্রুত তথ্যপ্রযুক্তি এবং বৈদ্যুতিন সামগ্রী উৎপাদনের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত হচ্ছে।