রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে রেল যোগাযোগ উন্নত করতে,মুম্বাই থেকে বেঙ্গালুরুগামী একটি নতুন এক্সপ্রেস ট্রেনের যাত্রার ভার্চুয়াল সূচনা করেছেন। অনুষ্ঠানে তিনি বলেন,এর ফলে দক্ষিণ ও উত্তর কর্ণাটকের মধ্যে যোগাযোগের দীর্ঘদিনের দাবী পূরণ হলো। তিনি বলেন,খুব শীঘ্রই মুম্বাই ও বেঙ্গালুরুর মধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেন পরিষেবা চালু হবে।
রেলের পরিকাঠামো উন্নয়নের খতিয়ান তুলে ধরে শ্রী বৈষ্ণব বলেন,কর্ণাটকে ইতিমধ্যেই ১২ জোড়া বন্দে ভারত ট্রেন চলছে। হায়দ্রাবাদ এবং চেন্নাই এর সঙ্গে বেঙ্গালুরুর সংযোগকারী বুলেট ট্রেন করিডোর অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দিনে মুম্বাই, বেঙ্গালুরু এবং অনান্য শহরগুলিতে ৭ হাজার কিলোমিটার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। তিনি জানান,অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে কর্ণাটকে ৬১ টি স্টেশনের পুনর্গঠনের কাজে ২ হাজার কোটি টাকা অনুমোদন করা হয়েছে। ৯ টি স্টেশনের কাজ শেষ হয়েছে বলেও তিনি জানান। ২০১৪ সালের পর কর্ণাটকে ১ হাজার ৭ শো কিলোমিটার রেলপথ সম্প্রসারিত হয়েছে বলে রেলমন্ত্রী জানিয়েছেন।