September 11, 2025 9:20 PM

printer

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেন, আগামী শনিবার থেকে কাশ্মীরের বদগাঁও থেকে দিল্লির আদর্শ নগর স্টেশন পর্যন্ত একটি প্রতিদিনের পার্সেল ট্রেন চালু করছে

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ জানিয়েছেনআগামী শনিবার থেকে কাশ্মীরের বদগাঁও থেকে দিল্লির আদর্শ নগর স্টেশন পর্যন্ত একটি প্রতিদিনের পার্সেল ট্রেন চালু করছে। ট্রেনটি ব্যবসায়ী এবং ফল চাষীদের পোর্টালের মাধ্যমে অনলাইনে একটি পার্সেল ভ্যান বুক করার সুবিধা প্রদান করবে। প্রতিদিন সকাল ৬ টা ১৫ মিনিটে বদগাঁও স্টেশন থেকে ছেড়ে পরের দিন ভোর পাঁচটায় ট্রেনটি আদর্শ নগর স্টেশনে পৌঁছাবে। এতে ফল এবং হস্তশিল্প বিক্রেতাদের দেশজুড়ে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শনের জন্য একটি বিকল্প ব্যবস্থা তৈরি হবে। একটি সোশ্যাল মিডিয়া পোস্টেশ্রী বৈষ্ণ জোর দিয়ে বলেন, জম্মু-শ্রীনগর লাইনটি চালু হওয়ার ফলে কাশ্মীর উপত্যকার যোগাযোগ ব্যবস্থা এখন আরও উন্নত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, বদগাঁও থেকে দিল্লিতে আপেল নিয়ে যাওয়ার জন্য দুটি পার্সেল ভ্যান আজ থেকে লোড করা শুরু হচ্ছে। পার্সেল ভ্যানগুলি ২৩ মেট্রিক টন আপেল বহন করবে। চাহিদা বাড়লে অতিরিক্ত পার্সেল ভ্যান চালু হবে বলে জানান মন্ত্রী।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।