December 23, 2025 12:16 PM

printer

রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশে সাম্প্রতিক হিংসাশ্রয়ী ঘটনায় সেদেশে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন

রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বাংলাদেশে সাম্প্রতিক হিংসাশ্রয়ী ঘটনায় সেদেশে সকল সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। রাষ্ট্রসঙ্ঘ বলেছে হিন্দুদের ওপর অত্যাচার সহ বিভিন্ন হামলার ঘটনায় তারা বিচলিত। সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।মহম্মদ ইউনুস পরিচালিত সরকার প্রতিটি বাংলাদেশিকে নিরাপত্তা দেবে বলে, গুতেরেস আশা প্রকাশ করেছেন।

রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার কমিশনের প্রধান ভকার টার্ক গত সপ্তাহে বাংলাদেশে শান্তি বজায় রাখার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন। এই প্রেক্ষিতে পাল্টা অত্যাচার, প্রতিহিংসা বিভেদকামিতাকেই প্রশ্রয় দেবে।

উল্লেখ্য ইনকিলাব মঞ্চের মুখপাত্র যুব নেতা শরীফ ওসমান হাদিকে হত্যার পর সেদেশে উত্তেজনার পারদ বেড়ে চলেছে।

 

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।