রাষ্ট্রসংঘের সাধারণ সভার ৮০ তম অধিবেশনের সভাপতি আন্নালেনা বেয়ারবক, আজ নতুন দিল্লীতে বিদেশমন্ত্রী ডক্টর সুব্রহ্মনিয়ম জয়শঙ্করের সঙ্গে সাক্ষাত্ করবেন। পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথাবার্তা হবে। শ্রীমতি বেয়ারবক, রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানাবেন। কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ন্ত্রণ নিয়ে ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের প্রতিনিধিদের সঙ্গে এক মত বিনিময় কর্মসূচীতেও যোগ দেবেন তিনি।
উল্লেখ্য, দুদিনের সফরে বেয়ারবক ভারতে এসেছেন।