April 25, 2025 10:45 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আজ ভ্যাটিকান রওনা হয়েছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু , পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আজ ভ্যাটিকান রওনা হয়েছেন। রাষ্ট্রপতি, সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে শোক জ্ঞাপন করবেন। 

বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রাষ্ট্রপতি মুর্মু আজ সেন্ট পিটার ব্যাসিলিকায় পুষ্পার্ঘ নিবেদন করে শ্রদ্ধা জানাবেন।

আগামীকাল তিনি শেষকৃত্যানুষ্ঠানের প্রার্থনায় যোগ দেবেন, সারা বিশ্বের বিশিষ্ট জনের সেখানে উপস্থিত থাকবেন। 

   উল্লেখ্য, ২১শে এপ্রিল পোপ ফ্রান্সিসের জীবনাবসান হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পোপের প্রয়াণে শোক প্রকাশ করেন এবং বলেন,ভারতের জনগণের প্রতি তাঁর স্নেহের কথা সর্বদা স্মরণে থাকবে।

ভারত , পোপের প্রয়াণে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।