December 27, 2025 6:28 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল উত্তর কর্ণাটকের কারওয়ারে অবস্থিত আইএনএস কদম্ব নৌঘাঁটি পরিদর্শন করবেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল উত্তর কর্ণাটকের কারওয়ারে অবস্থিত আইএনএস কদম্ব নৌঘাঁটি পরিদর্শন করবেন। তিনি গোয়া থেকে বিমানে কারওয়ার নৌঘাঁটিতে  পৌঁছবেন, যেখানে কর্ণাটকের রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট এবং রাজ্যের মন্ত্রীরা তাকে স্বাগত জানাবেন। নৌঘাঁটি পরিদর্শনের পর রাষ্ট্রপতি কারওয়ার বন্দর থেকে ডুবোজাহাজে চড়ে সমুদ্রযাত্রা করবেন। দ্বিতীয় রাষ্ট্রপতি হিসাবে তিনি এই সমুদ্রযাত্রায় অংশ নেবেন। রাষ্ট্রপতির সফর এবং সমুদ্রযাত্রার জন্য  স্থানীয় কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। কারওয়ার থেকে মাজালি পর্যন্ত উপকূলরেখার ১৮ কিলোমিটার এলাকা জুড়ে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।