রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল বীর বাল দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার প্রদান করবেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এবার সারা দেশের ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ২০ জন শিশুকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। সাহসিকতা, খেলাধুলা এবং সামাজিক পরিষেবা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিতে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে একটি জাতীয় পর্যায়ের কর্মসূচীতে শিশু ও ষুবকদের উদ্দেশে ভাষণ দেবেন। কেন্দ্রীয় মহিলা ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবীও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।