রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ – বিকশিত ভারত জি রাম জি বিলে সম্মতি দিয়েছেন। এরফলে বিলটি আইনে পরিণত হল। সংসদের শীতকালীন অধিবেশনে উভয় কক্ষেই বিলটি পাশ হয়।
২০ বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা আইন ২০০৫-এর পরিবর্তে এই বিল আনা হয়। এখানে প্রতি আর্থিক বছরে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কর্মসংস্থান সুনিশ্চিত করা হয়েছে। এর মধ্যে কেন্দ্র ৬০ শতাংশ এবং রাজ্য সরকার ৪০ শতাংশ ব্যয় ভার বহন করবে। গ্রামীন এলাকায় কর্ম সংস্থান নীতির রূপান্তরের ক্ষেত্রে এই আইন একটি মাইলফলক।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের অধ্যাপক আশিস কুমার সানা আকাশবাণীকে জানিয়েছেন, বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এই বিল এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।