রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত-রুশ অংশীদারিত্ব শান্তি, স্থিতাবস্থা এবং পারস্পরিক আর্থ-সামাজিক ও প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে দু’দেশের সহযোগিতা নিশ্চিত করবে। গত সন্ধ্যায় রাষ্ট্রপতি রুশ রাষ্ট্রপতির পুতিনের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। শ্রীমতী মুর্মু বলেন, তাঁর এই সফর দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ২০২৫ সাল ভারত-রাশিয়া বহুমুখী অংশীদারিত্বের জন্য বিশেষভাবে ফলপ্রসূ হয়েছে, রাজনৈতিক বিনিময়, বাণিজ্য ও অর্থনীতি, প্রতিরক্ষা, পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতা, মহাকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানুষে-মানুষে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও রাষ্ট্রপতি অভিমত ব্যক্ত করেন।
ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের অটুট বন্ধুত্বের সম্পর্ক আগামী দিনে আরও নিবিড় হবে বলে রাষ্ট্রপতি মুর্মু এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন উভয়েই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দু’দিনের ভারত সফর শেষে গত রাতেই রুশ রাষ্ট্রপতি পুতিন রাশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বায়ুসেনার পালাম বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন।