রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জানিয়েছেন সরকার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে। তিনি বলেছেন, জাতির উন্নয়নের জন্য মানুষের দক্ষতা এবং শক্তিকে কাজে লাগাতে হবে।
রাষ্ট্রপতি আজ পুট্টাপার্থীর প্রশান্তি নিলয়মে ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে এক বিশেষ অধিবেশনে ভাষণ দেন। তিনি সাই কুলবন্ত হলে শ্রী সত্য সাই বাবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ২০৪৭ সালের মধ্যে ভারত একটি বিকশিত ভারত হয়ে উঠতে পারে।