November 20, 2025 9:38 AM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সরকারি সফরে ছত্তিশগড়, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তিন দিনের সরকারি সফরে ছত্তিশগড়তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ  যাচ্ছেন। ছত্তিশগড় সফরে অম্বিকাপুরে জনজাতীয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। সফরের দ্বিতীয় দিনেতেলঙ্গানার সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়ে ভারতীয় কলা মহোৎসবের দ্বিতীয় সংস্করণে উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মুর্মু।  গুজরাটমহারাষ্ট্ররাজস্থানগোয়াদাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর সমৃদ্ধ সাংস্কৃতিক, রন্ধন-শিল্প ও শৈল্পিক ঐতিহ্য ভারতীয় কলা মহোৎসবে প্রদর্শিত হবে। শনিবার অন্ধ্রপ্রদেশের পুত্তাপারতির প্রসান্তি নিলয়ে শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু  উপস্থিত থাকবেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।