November 12, 2025 12:35 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ আজ বৎসোয়ানার রাষ্ট্রপতি দুমা বোকোর সঙ্গে গাবোরণে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ আজ বৎসোয়ানার রাষ্ট্রপতি দুমা বোকোর সঙ্গে গাবোরণে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বিনিয়োগ-প্রযুক্তি-শক্তি-কৃষি-স্বাস্হ্য-ফার্মাসিউটিক্যালস্-প্রতিরক্ষা ও দু-দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন পথ খুঁজে বার করতে তারা মত বিনিময় করবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ সেদেশের সাংসদদের সঙ্গে আলাপচারিতায় যোগ দেবেন। এছাড়াও সদেশে বসবাসরত  ভারতীয় সম্প্রদায়ের সঙ্গেও তার সাক্ষাতের কথা আছে। এর পাশাপাশি তিনি বৎসোয়ানার ঐতিহাসিক স্হলগুলি পরিদর্শন করবেন।

     উল্লেখ্য, এ্যাঙ্গোলা সফর শেষ করে রাষ্ট্রপতি গত সন্ধ্যায় বৎসোয়ানায় পৌঁছন। বিমানবন্দরে তাকে সেদেশের রাষ্ট্রপতি স্বাগত জানান। তাঁর সম্মানে ২১-টি তপোধ্বনি করা হয়। দেওয়া হয় গার্ড অফ অনার। এই প্রথম কোন রাষ্ট্র প্রধান সেদেশ সফরে গেলেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।