November 10, 2025 7:00 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে এ  বছর কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি হচ্ছে, পাশাপাশি অ্যাঙ্গোলার স্বাধীনতা লাভেরও এটি সুবর্ণ জয়ন্তী বর্ষ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও অ্যাঙ্গোলার মধ্যে এ  বছর কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি হচ্ছে, পাশাপাশি অ্যাঙ্গোলার স্বাধীনতা লাভেরও এটি সুবর্ণ জয়ন্তী বর্ষ। সেই প্রেক্ষাপটে তাঁর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রপতি  আজ লুয়ান্ডায় অ্যাঙ্গোলার জাতীয় সংসদে ভাষণ দিয়ে বলেন, এখানে বক্তব্য রাখতে পেরে তিনি অত্যন্ত গর্বিত। এই প্রসঙ্গে  ,অ্যাঙ্গোলার স্বাধিনতা  আন্দোলন এবং শান্তি থেকে গনতন্ত্রের পথে এগিয়ে চলার অনুপ্রেরনাদায়ক যাত্রারও উল্লেখ করেন তিনি।  ভারত ও অ্যাঙ্গোলা, পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে একে অপরের  পরিপূরক হিসেবে কাজ করবে বলেও রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন।

 এর আগে শ্রীমতী মুরমু, লুয়ান্ডায় সশস্ত্র বাহিনীর পীঠস্থান – Fortaleza de São Miguel   দুর্গ পরিদর্শন করেন। এই সংগ্রহশালায় অ্যাঙ্গোলার দীর্ঘ সামরিক ইতিহাস এবং স্বাধীনতার আন্দোলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে।

 সফরকালে শ্রীমতি  মুর্মু , অ্যাঙ্গোলায় ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে  সাক্ষাৎ করবেন।

 উল্লেখ্য, অ্যাঙ্গোলা ও বৎসোয়ানা – আফ্রিকার এই দুটি দেশ সফরে রাষ্ট্রপতি শনিবার লুয়ান্ডায় পৌঁছন।  গতকাল  তিনি অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও লরেনসর সঙ্গে বৈঠক করেন।  আগামীকাল, তিনি অ্যাঙ্গোলার স্বাধীনতা উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন।,

    সফরের দ্বিতীয় পর্যায়ে বৎসোয়ানায় যাবেন রাষ্ট্রপতি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।