November 2, 2025 7:13 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ২০৪৭ এর মধ্যে উন্নত ভারত গড়ে তুলতে প্রত্যেকের সমান অংশগ্রহণ জরুরী।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ২০৪৭ এর মধ্যে উন্নত ভারত গড়ে তুলতে প্রত্যেকের সমান অংশগ্রহণ জরুরী। উত্তরাখণ্ডের হরিদ্বারে আজ পতঞ্জলি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি, মেয়েদের শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে বলেন, শিক্ষিত কন্যারাই পারে দেশের গৌরব বৃদ্ধি করতে।

রাষ্ট্রপতি আজ দেরাদুনের রাজপুর রোডে একটি সেতুর উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।

সন্ধ্যায় শ্রীমতী মুর্মু, দেরাদুনের রাষ্ট্রপতি নিকেতনে আন্তর্জাতিক সাহিত্য, সংস্কৃতি ও শিল্প উৎসবে অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, তিনদিনের উত্তরাখন্ড সফরে আজ সকালে দেরাদুন পৌঁছন রাষ্ট্রপতি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।