রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্থনৈতিক শক্তির পাশাপাশি সাংস্কৃতিক শক্তি হিসাবেও ভারতের পরিচয় আরও জোরদার করে তোলার জন্য ঐকবদ্ধ প্রয়াস গ্রহণের ওপর জোর দিয়েছেন। তিনি আজ নতুন দিল্লীতে ললিত কলা একাডেমি আয়োজিত ৬৪ তম জাতীয় শিল্পকলা প্রদর্শনীতে ভাষণ দিচ্ছিলেন। রাষ্ট্রপতি শিল্পকে সাংস্কৃতিক ঐতিহ্য আরও সমৃদ্ধি করে তোলার এক শক্তিশালী মাধ্যম হিসাবে অভিহিত করে বলেন, এরফলে সমাজ আরও সংবেদনশীল করে তোলা সম্ভব। ভারতের শিল্পের নতুন নতুন ক্ষেত্রে শিল্পের বিবর্তন হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
Site Admin | September 24, 2025 2:15 PM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অর্থনৈতিক শক্তির পাশাপাশি সাংস্কৃতিক শক্তি হিসাবেও ভারতের পরিচয় আরও জোরদার করে তোলার জন্য ঐকবদ্ধ প্রয়াস গ্রহণের ওপর জোর দিয়েছেন।