September 23, 2025 6:41 PM

printer

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেছেন। আজকের অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেতা, পরিচালক এবং প্রযোজক মোহনলালকে ভারতীয় সিনেমার সর্বোৎকৃষ্ট স্বীকৃতি দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হয়। হিন্দি ছবি “টুয়েলফথ ফেল” সেরা পূর্ণদৈর্ঘ্য-এর চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়েছে। ‘জওয়ান’ ছবির জন্য শাহরুখ খান এবং ‘টুয়েলফথ ফেল’ ছবির জন্য বিক্রান্ত ম্যাসি শ্রেষ্ঠ অভিনেতার সম্মান লাভ করেছেন। অভিনেত্রী রানি মুখার্জিকে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে।

‘দ্য কেরালা স্টোরি’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন সুদীপ্ত সেন। হিন্দি ছবি ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সেরা জনপ্রিয় ছবির পুরস্কার পেয়েছে।

অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি চলচ্চিত্র জগতে নারীকেন্দ্রিক ছবি নির্মাণ এবং তাদের পুরষ্কার প্রাপ্তিতে উচ্ছ্বাস ব্যক্ত করে বলেন, এই স্বীকৃতি সামাজিক স্তরে অত্যন্ত ইতিবাচক। দাদাসাহেব ফালকে পুরস্কার প্রাপ্তির জন্য অভিনেতা মোহনলালকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।

এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন, ভারতকে কন্টেন্ট তৈরির অন্যত্ম কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে। তিনি বলেন, ওয়েভস বাজার উদ্যোগের ফলে দেশে নির্মিত কন্টেন্ট আন্তর্জাতিক স্তরে বহুল সাড়া পাচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।