রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লীতে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রদান করবেন। কিংবদন্তী অভিনেতা, পরিচালক ও প্রযোজক মোহনলালকে ২০২৩ সালের জন্য দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত করা হবে। সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে হিন্দিছবি 12th ফেইল। ওই ছবিরই নায়ক বিক্রান্ত ম্যাসি এবং জওয়ান ছবিতে অভিনয়ের জন্য শাহরুখ খান পাবেন সেরা অভিনেতার সম্মান। সেরা অভিনেত্রী হয়েছেন রানী মুখার্জী। মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে ছবির জন্য তিনি এই সম্মান পেতে চলেছেন।
Site Admin | September 23, 2025 1:26 PM
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লীতে ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রদান করবেন।