রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু বলেছেন ইন্টেলিজেন্স ব্যুরো আই বি দেশের নিরাপত্তা রক্ষায় এবং জাতির ঐক্য ও সংহতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। নতুন দিল্লিতে আজ ইন্টেলিজেন্স ব্যুরোর এক অনুষ্ঠানে তিনি বলেন, গত এক দশকে আই বি-র মতো নিরাপত্তা সংস্থাগুলি দেশের অভ্যন্তরে অসংখ্য হুমকি নিষ্ক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। তিনি বলেন তাদের এই ব্যাতিক্রমি অবদান প্রশংসার দাবি রাখে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিশিষ্ট ব্যাক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইন্টেলিজেন্স ব্যুরোর স্বাগত ভাষণে নির্দেশক তপন কুমার ডেকা বলেন, দেশের নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে ইন্টেলিজেন্স ব্যুরো অগ্রণী ভূমিকা নিয়েছে।