May 11, 2026 9:21 AM

printer

রাশিয়া, ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত জানিয়েছেন।

রাশিয়া, ন্যাটো বা জার্মানির সঙ্গে যুদ্ধ চায় না বলে সেদেশের জার্মানিতে নিযুক্ত  রাষ্ট্রদূত জানিয়েছেন। জার্মানিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ সতর্ক করেছেন, ইউরোপে একটি ‘যৌথ পারমাণবিক শক্তি প্রতিরোধ’ সংক্রান্ত আলোচনা ওই মহাদেশের কৌশলগত ভারসাম্যকে বদলে দিতে পারে। বার্লিনে একটি আলোচনায় নেচায়েভ বলেন, ইউরোপে পারমাণবিক হুমকির যেকোনো ঘটনা, রাশিয়াকে তার পারমাণবিক শক্তি ব্যবহার নিয়ে ভাবতে বাধ্য করবে। তিনি সতর্ক করে বলেন, সামরিক হুমকির সম্মুখীন হলে মস্কো প্রতিরক্ষা ক্ষেত্রে সংযম দেখাতে পারবে না।

এদিকে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রুশ সেনারা সমগ্র ন্যাটো জোট সমর্থিত একটি আগ্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই করছে। মস্কোর রেড স্কোয়ারে বিজয় দিবসের কুচকাওয়াজে বক্তব্য রাখার সময় তিনি এ কথা যোগ করেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।