December 27, 2025 2:28 PM

printer

রাজ্যে SIR প্রক্রিয়ার শুনানি পর্ব আজ শুরু হচ্ছে

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার শুনানি পর্ব আজ শুরু হচ্ছে। রাজ্যজুড়ে মোট ৩ হাজার ২৩৪ টি শুনানি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্বে প্রায় ৩২ লক্ষ আনম্যাপড ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে। যারা ২০০২-এর ভোটার তালিকার সঙ্গে কোনোরকম সম্পর্ক দেখাতে পারেননি, তাদের আধার কার্ড সহ মোট ১২টি স্বীকৃত নথি  পেশ করার সুযোগ রয়েছে। তবে শুধুমাত্র আধার কার্ডকে নথি হিসেবে বিবেচনা করা হবে না। বিহারের গত বছরের এস আই আর এর তালিকাকেও বৈধ নথি হিসেবে গণ্য করা হচ্ছে।  নকল বা ভুয়ো নথি জমা দিলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে—এই সতর্কবার্তাও স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, শুনানির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। সাড়ে চার হাজারের বেশি মাইক্রো অবজারভারের কড়া নজরদারিতে শুনানি পর্ব চলবে। ই আর ও, এ ই আর ও, বিএলও পর্যবেক্ষকের মত অনুমোদিত ব্যক্তি ছাড়া শুনানি কেন্দ্রে অন্য কেউ উপস্থিত থাকতে পারবেন না। শুনানির সময় প্রতিটি কেন্দ্রেই ফটো ডকুমেন্টেশন করা হবে বলে জানানো হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।