May 3, 2026 4:45 PM

printer

রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগণার ফলতা বাদে ২৯৩ টি আসনে আগামীকাল ভোট গণনা ।

রাজ্যে বিধানসভা নির্বাচনে দক্ষিণ ২৪ পরগণার ফলতা বাদে ২৯৩ টি আসনে আগামীকাল ভোট গণনা । সকাল ৮ টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর EVM-এর গণনা হবে।

নির্বাচন কমিশন ভোটগণনা অবাধ ও স্বচ্ছ রাখতে ব্যাপক বন্দোবস্ত করেছে। প্রতিটি গণনাকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে জারি হয়েছে বিধি নিষেধ। সিসিটিভি ক্যামেরা ও ভিডিওগ্রাফির মাধ্যমে পুরো প্রক্রিয়ার ওপর নজর রাখা হচ্ছে।

গণনা কেন্দ্রের নিরাপত্তায় ত্রিস্তরীয় ব্যবস্থা রয়েছে। তৎপর রয়েছে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। শুধুমাত্র QR কোড ভিত্তিক পরিচয় পত্র থাকলে তবেই গননা কেন্দ্রে প্রবেশের অনুমতি মিলবে। কাউন্টিং অবসার্ভার এবং রিটার্নিং অফিসার ছাড়া অন্য কেউ, মোবাইল ফোন নিয়ে সেখানে ঢুকতে পারবেন না।

সম্পূর্ণ প্রক্রিয়াকে সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন, ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে। যেসব বিধানসভা কেন্দ্রে একাধিক গণনা কক্ষ রয়েছে, সেখানে কাউন্টিং অবজারভারদের সহায়তা করতে,  অতিরিক্ত পর্যবেক্ষকদের রাখা হয়েছে। একইসঙ্গে গণনাকেন্দ্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন পুলিশ অবজারভাররা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।