রাজ্যে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য প্রচারাভিযান, আজ সন্ধ্যায় শেষ হচ্ছে। এই দফায় আগামী ২৯ শে এপ্রিল সাতটি জেলার ১৪২ টি আসনে ভোট নেওয়া হবে। দ্বিতীয় দফায় রাজ্যের মোট বুথের সংখ্যা- ৪১ হাজার একটি। এর মধ্যে প্রধান বুথ- ৩৯ হাজার ৩০১ টি। সহায়ক বুথ প্রায় ১৭ শ’। মোট ২ হাজার ৩২১ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী, এই দফায় মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি থাকছেন ১৪২ জন সাধারণ পর্যবেক্ষক, ৯৫ জন পুলিশ পর্যবেক্ষক এবং ১০০ জন ব্যয় পর্যবেক্ষক।
এদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে আপিল ট্রাইবুনালে নিষ্পত্তির পর দ্বিতীয় দফার জন্য ভোটারদের সাপ্লিমেন্টারি তালিকা আজ’ই প্রকাশিত হওয়ার কথা। তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত হবে, তারা এই পর্বে ভোট দিতে পারবেন।