May 10, 2026 12:24 PM

printer

রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। 

রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েককে দার্জিলিং জেলায় বদলি করা হয়েছে। আজ কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তাঁকে দার্জিলিং এর বিজনবাড়িতেপাল বাজার বিডিও অফিসে পাঠানো হয়েছে। তিনি স্বরাষ্ট্র দপ্তরের অধীনে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত ছিলেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেস সরকারের আমলে মুখ্যমন্ত্রী সচিবালয়ে কর্মরত ১৬ জন আধিকারিককে অবিলম্বে কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরে যোগ দিতে বলা হয়েছে। পূর্বতন সরকারের মন্ত্রীদের একান্ত সচিব পদে থাকা ৪৬ জন WBCS আধিকারিককেও কর্মী বর্গ ও প্রশাসনিক সংস্কার  দপ্তরে  যোগ দিতে বলা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।