May 10, 2026 1:54 PM

printer

রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ পরীক্ষার OMR শিট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন।

রাজ্যে নতুন সরকার গঠনের পর সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের নিয়োগ পরীক্ষার OMR শিট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সিবিআইয়ের উদ্ধার করা হার্ডডিস্ক থেকে পাওয়া নবম দশম ও একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষার OMR শিটের প্রতিলিপি আপলোড করা হয়েছে।‌‌ এরপর গ্রুপ ডি ও গ্রুপ সি নিয়োগ পরীক্ষার OMR শিটও প্রকাশ করা হবে।
উল্লেখ্য এর আগে স্কুল সার্ভিস কমিশন শুধুমাত্র প্যানেল ও ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের OMR সিট প্রকাশ করেছিল। এবার চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের দ্রুত পুনর্বহালের জন্য নতুন সরকারের কাছে দাবি জানিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে মেহেবুব মন্ডল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।