রাজ্যে গবাদি পশু, পোল্ট্রি ও মাছের খাদ্যের চাহিদা মেটাতে রাজ্য সরকার আগামী তিন বছরে অতিরিক্ত ৬০ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে। বণিকসভা অ্যাসোচেম আয়োজিত এক অনুষ্ঠানের রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন দপ্তরের মন্ত্রী সুব্রত সাহা একথা জানান। তিনি বলেন, বছরে চারবার ভুট্টা চাষ করা যায়। কিন্তু রাজ্যে যথাযথ প্রক্রিয়াকরণের ব্যবস্থা না থাকায় অন্য রাজ্যের ওপর নির্ভর করতে হচ্ছে। এক্ষেত্রে বিনিয়োগের জন্য তিনি শিল্পপতি ও উদ্যোক্তাদের আহ্বান জানান। অপেক্ষাকৃত অনুর্বর এবং কম বৃষ্টিপাত যুক্ত এলাকায় বিকল্প ফসল হিসাবে ভুট্টা চাষকে জনপ্রিয় করে তোলার চেষ্টা চালানো হচ্ছে।
Site Admin | July 16, 2025 6:43 PM
রাজ্যে গবাদি পশু, পোল্ট্রি ও মাছের খাদ্যের চাহিদা মেটাতে রাজ্য সরকার আগামী তিন বছরে অতিরিক্ত ৬০ হাজার হেক্টর জমিতে ভুট্টা চাষের আওতায় আনার লক্ষ্যমাত্রা ধার্য করেছে।