July 16, 2025 10:21 AM

printer

রাজ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে কেন্দ্রীয় পোর্টালে ভর্তির সময়সীমা আরো ১০ দিন বাড়ানো হয়েছে।

রাজ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে কেন্দ্রীয় পোর্টালে ভর্তির সময়সীমা আরো ১০ দিন বাড়ানো হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে আবেদনের সময়সীমা ২৫ শে জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

 উল্লেখ্য, গতকাল সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৩ লক্ষ ৪৮ হাজার ২৯৪ ছাত্রছাত্রী পোর্টালে নাম নথিভুক্ত করেছেন। আবেদনের সংখ্যা ১৯ লক্ষ ৯৩ হাজার ৪৪৩। ভিন্‌ রাজ্য থেকে ৩ হাজার ৭৮৭ জন আবেদন করেছেন বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন। চ্যাটবট ‘বীণা’ উত্তর দিয়েছে ৪২ হাজার ৪৪৬ টি প্রশ্নের।

এর আগেও, পর্যাপ্ত আবেদন জমা না পড়ায় এই সময়সীমা পয়লা জুলাই থেকে বাড়িয়ে ১৫’ই জুলাই করা হয়েছিল।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।