রাজ্যে আগামী পয়লা জুন থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য আর হাতে লেখা কাগজের চালান কাটা যাবে না। এবার থেকে এই ক্ষেত্রে সংযোগ পোর্টাল ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে। এই পোর্টালের মাধ্যমে অনলাইনে চালান জারি ও জরিমানা মেটানোর প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজ্যের সব আইন প্রয়োগকারী সংস্থা ও পরিবহন দপ্তরকে এই পদ্ধতিতে কাজ করতে হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। পরিবহণ সচিব সৌমিত্র মোহন সম্প্রতি একটি নির্দেশিকায় পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং পরিবহণ দপ্তরকে পোর্টালটি ব্যবহার বাধ্যতামূলক করার নির্দেশ দেন। তিনি জানিয়েছেন, এবার থেকে গাড়ির মালিকরা ট্রাফিক নিয়ম ভাঙলে এসএমএস-এর মাধ্যমে চালান পাবেন এবং অনলাইনেই জরিমানা মেটাতে পারবেন।
Site Admin | May 13, 2025 9:31 PM
রাজ্যে আগামী পয়লা জুন থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য আর হাতে লেখা কাগজের চালান কাটা যাবে না।