রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনে আগামী সোমবার ৪ঠা মে গণনা উপলক্ষে ৭৭ টি ভোট গণনা কেন্দ্রের স্ট্রং রুমগুলির নিরাপত্তায় প্রায় এক হাজার ৮৫০ জন কেন্দ্রীয় জওয়ানকে মোতায়েন করা হয়েছে। এছাড়াও গণনা কেন্দ্রে সিসিটিভি-র সঙ্গে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। কেন্দ্রের বাইরে ১০০ মিটারের মধ্যে কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না। গণনা কেন্দ্রের নিরাপত্তায় রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কেন্দ্রে প্রবেশ ও গণনা কক্ষের মাঝে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও থাকবেন। তবে গণনা কক্ষে নিরাপত্তায় থাকবে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
News On AIR | May 1, 2026 9:36 PM
রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনে আগামী সোমবার ৪ঠা মে গণনা।