June 22, 2025 9:22 PM

printer

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ হুগলির জলমগ্ন এলাকাগুলির পরিস্থিতি খতিয়ে দেখেন

রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ হুগলির খানাকুল ও বালিপুরে জলমগ্ন এলাকাগুলির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখেন। DVC-র জলাধারগুলি থেকে জল ছাড়ার ফলেই ওই এলাকাগুলিতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্ত্রী ফিরহাদ  হাকিম অভিযোগ করেন। সঙ্গে ছিলেন স্থানীয় সাংসদ মিতালী বাগ, বিধায়ক অসীমা পাত্র সহ অন্যান্যরা।  ওই সব জলমগ্ন  এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের তরফ থেকে তাদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি।

এদিকে,  দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কমানো হয়েছে বলে ডিভিসি সূত্রে জানানো হয়েছে। এখন ৫০ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে।

বিকেল পাঁচটা পর্যন্ত এই জলাধার থেকে ৫১,৪৭৫ কিউসেক জল ছাড়া হয়। এরফলে হাওড়ার দামোদর নদের তীরবর্তী অঞ্চলের পরিস্হিতির উন্নতির খবর পাওয়া গেছে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।