June 3, 2025 4:34 PM

printer

রাজ্যস্হান পুলিশের গোয়েন্দা শাখা, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক সহকারী প্রশাসনিক আধিকারিককে গ্রেফতার করেছে।

রাজ্যস্হান পুলিশের গোয়েন্দা শাখা, পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক সহকারী প্রশাসনিক আধিকারিককে গ্রেফতার করেছে। শাকুড় খান নামে ওই ব্যক্তি জয়সলমীরে এমপ্লয়মেন্ট অফিসে কর্মরত ছিল। পাক গোয়েন্দা সংস্হা আই এস আই-কে বিভিন্ন কৌশলগত ও গোপন তথ্য তিনি সরবরাহ করতেন বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, ধৃত ওই আধিকারিক পাকিস্তানের দূতাবাসে কর্মরত এহসান উর-রহিম  ওরফে দানিশ এবং সোহেল কামারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তিনি একাধিকবার পাকিস্তানে গিয়েছেন বলেও খবর।

এদিকে,  আই এস আই এবং খালিস্তানী সমর্থক গোপাল সিং চাওলা ঘনিষ্ঠ এক গুপ্তচরকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। গগনদীপ সিং নামে ওই ব্যক্তিকে গত সন্ধ্যায় তরণতারণ থেকে পাকড়াও করা হয়। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ক্ষতিকর বহু সংবেদনশীল গোপন তথ্য সে পাকিস্তানী গোয়েন্দা সংস্হার হাতে তুলে দিত বলে জানা গেছে। অপারেশন সিন্দুর সংক্রান্ত একাধিক তথ্য সে পাকিস্তানকে দিয়েছে বলে অভিযোগ।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।