রাজ্যসভার অনুমোদনের মধ্য দিয়ে সংসদে আজ হেল্থ সিকিউরিটি সে ন্যাশনাল সিকিউরিটি সেস বিল- ২০২৫ পাশ হয়েছে। এরপর বিলটি লোকসভায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এই বিলে পান মশলা বা কেন্দ্রীয় সরকারের দ্বারা চিহ্নিত এধরনের যেকোন পণ্যের ওপর অতিরিক্ত কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। এই কর থেকে প্রাপ্ত অর্থ জনস্বাস্হ্য ও জাতীয় নিরাপত্তা খাতে ব্যয় করা হবে। সংসদের উচ্চকক্ষে আলোচনার জবাবে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেন, দেশের নাগরিকদের স্বাস্হ্য এবং সামরিক প্রস্তুতি জোরদার করতে প্রস্তাবিত সেস কার্যকর উদ্যোগ হয়ে উঠবে। শুধুমাত্র ডি-মেরিট গুডসের ওপরেই এই সেস চাপানো হবে। কোন প্রয়োজনীয় পণ্যের ওপর তা কার্যকর হবে না। অর্থমন্ত্রী বলেন, স্বাস্হ্য যেহেতু রাজ্যের বিষয় তাই, সেস থেকে প্রাপ্ত রাজস্ব রাজ্যের সঙ্গেও ভাগ করে নেওয়া হবে।
বিজেপি সাংসদ কবিতা পাতিদার বলেন, প্রতি বছর তামাকজাত পণ্যের কারণে হওয়া রোগ ও ক্যান্সারে সাড়ে ১৩ লক্ষ লোকের মৃত্যু হয়। এই আইন তামাক সেবনের হার কমাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।