May 7, 2026 11:59 AM

printer

রাজনৈতিক পালাবদলের আবহে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের অবিলম্বে নিয়মিত সরকারি কাজে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক পালাবদলের আবহে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের অবিলম্বে নিয়মিত সরকারি কাজে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ডিরেক্টরেট থেকে জারি হওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে, ডেভেলপমেন্ট, ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভ্যান্স রিড্রেসাল (ডব্লিউজিআর) কমিটিতে নিযুক্ত বা ডেপুটেড থাকা পুলিশকর্মী ও সহায়ক কর্মীরা অনেক ক্ষেত্রেই নিয়মিত সরকারি দায়িত্ব পালন করছেন না। তাই সংশ্লিষ্ট ইউনিট, জেলা ও পুলিশ কমিশনারেটগুলিকে অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা নিয়ে তাঁদের স্বাভাবিক সরকারি ডিউটিতে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিআইজি (প্ল্যানিং অ্যান্ড ওয়েলফেয়ার), পশ্চিমবঙ্গের তরফে জারি হওয়া এই নির্দেশিকা পাঠানো হয়েছে সমস্ত জেলা পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ব্যাটালিয়নের কমান্ড্যান্ট, সিআইডি, এসটিএফ, ট্রাফিক, ভিজিল্যান্স কমিশন-সহ রাজ্যের বিভিন্ন পুলিশ ইউনিটে।

২০২০ সালে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটিকে ঘিরে শুরু থেকেই বিতর্ক ছিল। মূলত সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও নিম্নস্তরের পুলিশকর্মীদের ‘কল্যাণে’ এই কমিটি তৈরি করা হয়েছিল বলে সরকার দাবি করলেও, বিরোধীদের অভিযোগ ছিল— কার্যত এটি শাসকদলের ঘনিষ্ঠ সংগঠন হিসেবেই কাজ করছে। বিভিন্ন সময়ে এই কমিটির সভা, কর্মসূচি এবং সাংগঠনিক সক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছিল বিরোধীরা।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।